হিলারি দুর্বল নারী : পুতিন
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টনকে একজন ‘দুর্বল’ নারী বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার ডেমক্রেট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারির কাছ থেকে এখন পর্যন্ত আকর্ষণীয় কোন বক্তব্য পাননি বলে দাবি করেছেন তিনি। চলতি বছরের মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার তীব্র বাগযুদ্ধ চলার সময় পুতিনকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন হিলারি। ‘ব্রিটেনের দি ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় বলা হয়, সম্প্রতি হিলারির ওই মন্তব্য নিয়ে পুতিনের মন্তব্য জানতে চান ফ্রান্সের কিছু সাংবাদিক। — বিডিনিউজ
মানুষের চামড়ায় বাঁধানো বই!
মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা ঊনবিংশ শতাব্দির একটি বই নিয়ে শোরগোল হচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে রক্ষিত ওই বইটির মলাট মানুষেরই চামড়া দিয়ে বাঁধাই করা হয়েছিল বলে নিশ্চিত হতে পেরেছে কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ ঔপন্যাসিক আর্সেন হোইসি-এর লেখা বই ‘দাস ডেস্টিনিস ডে এলইন’ এর কভার নিয়ে সন্দেহ হওয়ার পর বিজ্ঞানী ও পর্যবেক্ষকরা ব্যাপক অনুসন্ধান চালিয়েছেন। পরে ওই বইটির মলাটে মানুষেরই চামড়া ব্যবহার করা হয়েছে বলে তারা নিশ্চিত হন। —সিএনএন
