চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০২
ঢাকা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী ছাত্রী শাহনাজ পারভিন শাওন দুরারোগ্য মাল্টিপল স্কেলরোসিস রোগে আক্রান্ত। ভারতের একটি হাসপাতালে তার চিকিত্সা চলছে। ৫ বছর ধরে তার চিকিত্সা চালাতে হবে বলে সংশ্লিষ্ট চিকিত্সকরা জানিয়েছেন। এতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তার গরীব পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তার পিতা সরকার এবং সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা- কাজী আসাদুজ্জামান, সঞ্চয়ী হিসাব নং-০০৯৯-১২১-০০০১৪১৩১, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, বসুন্ধরা শাখা, বারিধারা, মোবাইল-০১৭২১১৮৩৬২২ (বিকাশ)।