প্র জ ন্মে র ফে স বু ক

প্রহর

আপডেট : ০৮ জুন ২০১৪, ২০:৪৯
ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলার, সেখান থেকেই শুরু। প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছি, এমন একটা ভিন্ন কিছু নিয়েই কাজ করার ইচ্ছা ছিল তার। নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নিজের প্রিয় মানুষদের সাথে শেয়ার করার আনন্দটাই অন্যরকমের, আর অল্প পুঁজি নিয়েই খুব দ্রুত মানুষের কাছে নিজের কাজকে পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হিসেবে ফেসবুককে বেছে নিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ফেসবুকের মাধ্যমে ছোট পরিসরে মগ প্রিন্টিংয়ের এই উদ্যোগ নেন। ‘প্রহর’ থেকে বর্তমানে মগের ওপর আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ছবি অথবা লেখা দিয়ে প্রিন্ট করিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিসহ। ‘প্রহর’ ভবিষ্যতে আরও নতুন নতুন সুন্দর সব প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসবে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আফরোজা রহমান। তিনি বর্তমানে ইউআইইউ-এ বিবিএ করছেন। তিনি জানালেন, বর্তমানে সবাই নিজের প্রিয়জনদের বিশেষ দিনগুলোতে বিশেষ অপ্রচলিত উপহার দিয়ে সারপ্রাইজ করতে খুব পছন্দ করে থাকেন। জন্মদিন, বিবাহ বার্ষিকী, ঈদ, ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস এমনকি অনুষ্ঠানের ফিরতি উপহার হিসেবেও তাদের প্রোডাক্টের চাহিদা বাড়ছে। শুরু থেকে অনেক রেসপন্স পাচ্ছেন বলে জানালেন তিনি। বর্তমানে তার পেজের লাইক সংখ্যা ৩২ হাজারের উপরে এবং প্রচারের ক্ষেত্রে ফেসবুক প্রচারণা করছেন তিনি। জটিলতাময় এই জীবনে নিজেকে সত্ রাখা অনেক কঠিন, আফরোজা নিজের সততা দিয়ে তার ক্ষুদ্র প্রচেষ্টা ‘প্রহর’কে বৃহত্তর হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্নে এগিয়ে চলছেন।