নাইমুর রহমান নাহিদ
নাইমুর রহমান নাহিদ এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মরহুম ইকবাল হোসেন দুলাল।
সাজ্জাদ হোসেন পাপ্পু
সাজ্জাদ হোসেন পাপ্পু এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে বেরাইদ মুসলিম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে শফিকুল ইসলাম শাফি ও রাজিয়া বেগমের ছেলে।
নূরে আলম রানা
নূরে আলম রানা এসএসসি পরীক্ষায় গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ডা. নাজিমউদ্দিন ভুঁইয়া ও মাতা নিলুফা আক্তার। রানা ডাক্তার হতে চায়।
আইরিন জামান ইমা
আইরিন জামান ইমা দনিয়াস্থ একে স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আসাদুজ্জামান রিপন ও মা শাহানা বেগম উভয়েই শিক্ষক। ইমা প্রকৌশলী হতে চায়
মোঃ এনামুল হক
মোঃ এনামুল হক নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা হোসাইন আহম্মদ শিক্ষক এবং মাতা আছমা আক্তার গৃহিণী।
জয় বণিক
জয় বণিক এসএসসি পরীক্ষায় হাতিয়া উপজেলাধীন এএম উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা নান্টু চন্দ্র বণিক ব্যবসায়ী এবং মা রিনা বণিক গৃহিণী। সে ডাক্তার হতে চায়।
