এএফপি
পেরুর বিভিন্ন জায়গায় রবিবারের শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। দুই মিনিট স্থায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল রিখটার স্কেলে আট। ভূমিকম্পে বহু বাড়িঘরের ছাদ ধসে পড়েছে, রাস্তাঘাট বন্ধ ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পার্শ্ববর্তী ইকুয়েডরেও ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি পৃথকভাবে পেরুর অ্যামাজন বেসিন অঞ্চলে আঘাত হানে। এটা বিরল জনবসতি এলাকা। তবে বিস্তীর্ণ এলাকায় এর কম্পন অনুভূত হয়। পেরুর রাজধানী লিমা ও অন্যান্য নগরীতে ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের উত্পত্তি স্থলের কাছের শহর ইয়ুরিমাগুয়াসের মেয়র হুগো আরাউজো বলেন, ‘অনেক পুরনো বাড়িঘর শক্তিশালী এই ভূমিকম্পের পর ধসে পড়েছে।’
০
