দেশীদশ-এ বিকাশ পেমেন্টে ২০% ক্যাশব্যাক

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৪৭

দেশীদশ-এ রমজান ও ঈদ উপলক্ষে কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ২০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ১০টি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের যৌথ আউটলেট দেশীদশ-এর সারাদেশের আউলেটে গ্রাহকরা ৬ জুন পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। নিপুণ, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, বিবিয়ানা, সাদাকালো, অঞ্জন’স, সৃষ্টি, নাগরদোলা, দেশাল ও কেক্রাফট—এই দশটি ব্র্যান্ডের যৌথ আউটলেট দেশীদশে স্থানীয় তাঁত ও বুনন শিল্পের পণ্য সম্ভারে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিকাশের লাইফস্টাইল ক্যাটাগরির এই অফারের আওতায় একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। - প্রেস বিজ্ঞপ্তি