‘পাবনায় বেকার হয়েছেন ১৫ হাজার চালক’

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫১
নছিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা ‘‘শ্যালো ইঞ্জিন চালিত নছিমন-করিমন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে পাবনায় বেকার হয়ে পড়েছে ১৫ হাজার চালক। আর অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে এসকল চালকের পরিবারের প্রায় ৭৫ হাজার সদস্য। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে নছিমন-করিমন চলাচলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জেলা নছিমন-করিমন মালিক সমিতির নেতৃবৃন্দ। সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাজার হাজার বেকার মানুষ জমি বিক্রি করে, এনজিও থেকে ঋণ নিয়ে নছিমন-করিমন কিনে তা চালিয়ে রোজগার করে সংসার চালাচ্ছেন। এমন অবস্থায় যদি এসকল যান চলাচল করতে দেয়া না হয় তাহলে সামাজিক অস্থিরতা বেড়ে যাবে। চালকরা সরকারের সকল শর্ত মেনে নছিমন করিমন চালাতে প্রস্তুত আছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।