গেল ২০১৮ সালের জানুয়ারি থেকে মাত্র ছয়টি ওয়ানডে জিতেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে নিজেও গত বিশ্বকাপের পর আর কোনো ওয়ানডে ম্যাচে খেলেননি। তবে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি বলেন, ‘তাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে চাপ অতিক্রম করা। আমাদের দলের অনেক সদস্যেরই ইংল্যান্ডে খেলার অতীত অভিজ্ঞতা রয়েছে। তাই সেখানকার কন্ডিশন সম্পর্কে তারা অবগত। কোনোভাবেই অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। জানি এটি বিশ্বকাপ। এর শিরোপা জয়ের জন্য আপনাকে ভাল পারফর্মেন্স করতে হবে। তবে একই ভাবে আপনাকে চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। আপনি যদি নিজের উপর বেশি চাপ নিয়ে নেন, সেটি আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এ কারণে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করতে হবে। এটিকে পারফর্ম করার সুযোগ হিসেবে নিতে হবে, যার সাহায্যে নিজ দেশকে আরো ভালভাবে উপস্থাপন করা যায়।’
