সিঁদ কেটে ১৪ দিনের শিশু চুরি

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৫
১৪ দিনের এক ছেলে শিশু চুরি হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরের ভেতর থেকে বাবা-মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। গত শনিবার গভীর রাতে জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। শিশুর বাবা আশরাফুল ও মা রিমু জানান, গভীর রাতে জেগে দেখি আমাদের শিশু সন্তান বিছানায় নেই। দেখি ঘরে সিঁদ কাটা। খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান নবজাতক চুরি যাওয়ার বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।