সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণ শেষ হয়নি

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৫
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ৪ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ কাজ। ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়কের দুপুরীয়া সোমেশ্বরী নদীর উপর এ ব্রিজটি ২০১০ সালে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ৪ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০০০ সালে পাহাড়ী ঢলের পানির তোড়ে এ নদীর উপর পুরনো ব্রিজটি বিধ্বস্ত হয়। এতে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় থেকেই এ রাস্তায় যাতায়াতকারী হাজার হাজার পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঐ বছরই সড়ক ও জনপদ বিভাগ ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে এ ব্রিজটি নির্মাণের জন্যে ঠিকাদার নিয়োগ করে। কিন্তু ঠিকাদার যথাসময়ে কাজ না করে গড়িমসি করে কাজ সম্পন্ন না করে চলে যান। ফলে দীর্ঘ ৪ বছরেও এ ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।