বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৩ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া। ঘ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে তারা এ পুরস্কার অর্জন করে। গত ৫ জুন ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সালাহউদ্দিন মিয়াজী। -আইএসপিআর
