সুপার কম্পিউটারের কাছে বোকা হলেন জজ!

আপডেট : ০৯ জুন ২০১৪, ২৩:১১
কম্পিউটার প্রযুক্তির যতো উন্নতি ঘটছে ততোই মানুষের কর্মকান্ড সীমিত হয়ে আসছে। মানুষের বুদ্ধির চর্চাটাও একটি নির্দিষ্ট আওতার মধ্যে আসছে। পরিস্থিতি এমন যে মানুষের ভুল হতে পারে, কিন্তু কম্পিউটার তথা সুপার কম্পিউটারের ভুল হতে পারে না। তাইতো একজন জজও বোকা বনে গেলেন সুপার কম্পিউটারের কাছে! ১৯৫০টি প্রশ্ন দিয়ে সুপার কম্পিউটার এবং মানুষের মধ্যে পরীক্ষা করা হয়। এতে বিংশ শতাব্দীর গাণিতিক কোড ব্যবহার করা হয়। এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল, যে যখন সুপার কম্পিউটারের কাছে মানুষ কথা বলবে,তখন তারা কি মানুষের কাছে না কি কম্পিউটারের সঙ্গে কথা বলবে সেটাই জানা। রাশিয়ার ইউনিভার্সিটি অব রিডিংয়ের পক্ষ থেকে এই পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় দেখা যায়, মানব বিচারকের চেয়ে অনেক ভাল করেছে সুপার কম্পিউটার এবং এই হার ৩৩ শতাংশ। যদিও একটা সাধারণ কম্পিউটারের দ্বারা এটা সম্ভব নয়। এই সুপার কম্পিউটারটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টির মধ্যে একটি। - টাইমস অব ইন্ডিয়া