কুমিরের পেটে বৃদ্ধের দেহাবশেষ

আপডেট : ০৯ জুন ২০১৪, ২৩:১১
কুমিরের কথা শুনলে হয়তো অনেকের বুক কেঁপে ওঠে। আর কেউ যদি এই ভয়ঙ্কর জন্তুটি দেখেন তাহলে কয়েক মাইল দূরে থাকার চেষ্টা করেন। কারণ সামনে পড়লে যে এর পেটে জীবন্ত কিংবা মৃত চলে যেতে হবে সেটা সবারই ধারণা। কিন্তু বিস্ময়কর হলেও সত্য অস্ট্রেলিয়ার একটি কুমিরের পেটে বৃদ্ধের দেহাবশেষ পাওয়া গেছে! অস্ট্রেলিয়ায় এ ঘটনা ঘটার পর বিশেষজ্ঞরা এখন জানার চেষ্টা করছেন কুমিরের পেটে পাওয়া ওই মানুষটির ডিএনএ’র সঙ্গে কুমিরের ডিএনএ’র কোনো মিল আছে কিনা। উত্তরাঞ্চলের কাকাদু ন্যাশনাল পার্কের একটি নৌকা থেকে ৬২ বছর বয়সী ব্যক্তিটি হারিয়ে যায়। এসময় তার পরিবারের সদস্যরা ছিলেন। সার্জেন্ট অ্যান্ড্রিউ হকিং জানিয়েছেন, ওই লোকটিকে পরীক্ষা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় কুমিরকে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। ফলে দেশটিতে কুমিরের বংশবৃদ্ধিও দ্রুত ঘটে। - বিবিসি