ববি’র ৪ সহকারী প্রক্টরের পদত্যাগপত্র প্রত্যাহার

আপডেট : ০৯ জুন ২০১৪, ২৩:২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারী প্রক্টর পদত্যাগের ১১ দিন পর তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুনর রশীদ খানের সাথে গতকাল সোমবার বিকালে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন বলে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৯ মে বরিশাল বিশ্বদ্যািলয়ের ৪ সহকারী প্রক্টর গণিত বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভরি কাওছার, সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক দিল আফরোজ এবং মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল কাইয়ুম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।