প্রকাশ : ১০ জুন ২০১৪, ১৯:৪৬আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৪৬
রাতদিন চোখে ভাসে যার মুখ সে আমার বাবা,
যাকে ছাড়া বেঁচে থাকা একটুও যায় না তো ভাবা।
সকালের ঘুম ভেঙে দেখি আহা! বাবা নেই ঘরে
কেঁদে উঠি কই বাবা কাছে এসো দেখি মন ভরে।
মায়ে বলে সারাদিন হাড় ভাঙা খাটুনির শেষে
বাবা তোর ঘরে ফেরে আঁধারের আলো হয়ে হেসে।