গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ জুন ২০১৪, ১৯:৫৩
একই ধরনের সামগ্রীর মাঝে থাকা রঙের ভিন্নতাকে কাজে লাগিয়ে কোনো চিত্র ফুটিয়ে তোলার যে শিল্প সেই মোজাইক চিত্রকর্ম দিয়ে নানা সময়ে অনেক সংগঠন আর প্রতিষ্ঠানই গিনেজ বুকে নাম লিখিয়েছেন। আর এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় পিং পং বল মোজাইক দিয়ে গিনেজ রেকর্ড তৈরি করে চিলি’র ম্যাট্রিক্স গ্রুপের কর্মীরা। সম্প্রতি দেশটির সান্তাক্রুজে কর্মীদের এক বার্ষিক সাধারণ সভায় বিশেষ চ্যালেঞ্জের অংশ হিসেবে তৈরি করা হয় ৩,০০০ বল দিয়ে তৈরি এই মোজাইক চিত্রটি। আর এজন্য কর্মীদেরকে মাত্র ৬০ মিনিট সময়ের মধ্যে চামচের সাহায্যে একটি জায়গা থেকে বল বহন করে মোজাইক চিত্র তৈরির স্থানে নিতে বলা হয়।