দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে ভিয়েতনামের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং চীনের অবস্থান স্পষ্ট করতে তথ্যবহুল ডকুমেন্ট দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে সোমবার একটি নোট দিয়েছে জাতিসংঘে চীনা স্থায়ী প্রতিনিধি। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট এ ঘটনার প্রকৃত সত্য তুলে ধরার জন্য মহাসচিবকে অনুরোধ জানান তিনি। —খবর সিনহুয়ার।
জাতিসংঘে এই চীনা উপ স্থায়ী প্রতিনিধি ওয়াং মিন ডকুমেন্টটি সম্পর্কে সাধারণ পরিষদের সকল সদস্য দেশের সামনে তুলে ধরতে মহাসচিব বান কি মুনকে অনুরোধ জানিয়েছেন। ভিয়েতনামের উস্কানিমূলক কর্মকাণ্ড ছাড়াও জিসা দ্বীপ যে তাদের ভূখণ্ডের একটি অংশ এ নিয়েও যথেষ্ট প্রমাণপত্র সংযুক্ত করে দেয়া হয় ডকুমেন্টের সঙ্গে।
