ইউক্রেনে দুই রুশ সাংবাদিককে মুক্তি
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাশিয়ার দু’জন টেলিভিশন সাংবাদিককে মুক্তি দিয়েছে। এরা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি সংস্থায় কাজ করত। ইউক্রেনের বিদ্রোহী কবলিত পূর্বাঞ্চলের একটি চেকপয়েন্ট থেকে এদের আটক করা হয়। সোমবার চ্যানেলটি একথা জানায়। ইউক্রেনের ন্যাশনাল গার্ড সদস্যরা শুক্রবার আন্তন মালিশেভ ও ক্যামেরাম্যান আঁদ্রে সুশেঙ্কোভকে গ্রেফতার করে। —এএফপি
ব্রাজিলে বন্যায় ৯ জনের প্রাণহানি
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত নয়জনের মৃত্যু ও আরো তিনজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান। এদিকে দেশটির ৭৭ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যাক্রান্ত শহরগুলোর মধ্যে পারানা রাজ্যও রয়েছে। এ রাজ্যের রাজধানী কিউরিটবা। যে ১২টি শহরে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এটি তার একটি। বৃহস্পতিবার বিশ্বকাপ শুরু হচ্ছে। —এএফপি
