নওগাঁর সাপাহার উপজেলায় পুলিশ-জামায়াত সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের আমির মো. এরফান আলী, সেক্রেটারি মাওলানা সাদেকুল ইসলামসহ ৩১ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে বার্ধক্যজনিত কারণে দুই জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর সাপাহারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
