সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী এখন সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়েছে। চাকরিক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে কেন? চাকরি ক্ষেত্রে এখন তাই আপনাকে আধুনিক হতে গেলে একটি মাল্টিমিডিয়া সিভি তৈরি করে নিতে হবে। প্রচলিত গত্বাঁধা জীবনবৃত্তান্তের বদলে মাল্টিমিডিয়া সিভি বা রিজিউম এখন চাকরিদাতাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। এই ধরনের একটি সিভি তৈরি করতে হলে আপনার সকল তথ্যকে উপস্থাপন করতে হবে গ্রাফিক্সের মাধ্যমে। এর জন্য ভালো কোনো ডিজাইনারের দ্বারস্থ হতে পারেন। এখন আবার অনেকেই ভিডিও রিজিউমও তৈরি করছেন। সেদিকেও মনোযোগী হতে পারেন।
