উখিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৩৩

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা  

উখিয়া থানা পুলিশ রবিবার রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা গ্রাম থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কাতুর্জসহ একাধিক ডাকাতি মামলার আসামি নুরুল আলমকে গ্রেফতার করেছে।

মামলার বাদী উখিয়া থানার ওসি(তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, অস্ত্রধারী নুরুল আলম ডাকাতকে পুলিশ অনুসরণ করে তাজনিমারখোলা জাফর আলমের বাড়ির সামনে দিয়ে জঙ্গলের দিকে যাওয়ার পথে চারদিক থেকে ঘিরে ফেলে। ফলে সে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।