রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে আড়িয়াল খাঁ নদী। ঐ পাড়ে নদীর নিকটবর্তী রয়েছে নয়াচর উম্মুল কুড়া দাখিল মাদ্রাসা ও সিরাজ নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়। নদীর ঐপারে উপজেলাধীন নয়াচর ও সিরাজনগরসহ অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার শিক্ষার্থী, নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সের মানুষের চলাচলের একমাত্র ভরসা আড়িয়াল খাঁর বুকে নির্মিত প্রায় ২৪০ ফুট দৈর্ঘ্য একটি বাঁশের সাঁকো।
আড়িয়াল খাঁ নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষের নিত্যদিনের দুর্ভোগ আর দুর্দশার কথা। এলাকাবাসী জানায়, শত বছরের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারটি নদীর ঐ পাড়ের মানুষের নিকটবর্তী হওয়ায় উপজেলাধীন নয়াচর, সেরাজনগর গ্রামসহ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সৈকারচর, জানখারটেক, মাহাল¬া, কামালপুর, টঙ্গিরটেক, চৈতন্যা, কাজিয়ারা, কোলুরটেক এসব গ্রামের হাজার হাজার মানুষ এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। গ্রামগুলোর মানুষের সেতুবন্ধন হিসেবে যাতায়াতের অন্যতম অবলম্বন ঐ বাঁশের সাঁকো। আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান কে এম সারোয়ার বলেন, সেতুটি আমাদের প্রাণের দাবি।
