দিনাজপুরে গলা কেটে এক ব্যক্তিকে হত্যা

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:১৩
জেলায় এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের ফুলবাড়ী সার্কেল এএসপি জানান, গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার মাদিলাহাটের খন্ডখই গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল কুদ্দুস (৩৫) এর লাশ বাড়ির অদূরে ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরকিয়ার কারণে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের বুলু হোসেনকে গ্রেফতার করেছে। বুলুর বাসায় তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহূত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় নিহতের বড় ভাই আব্দুল খালেক বাদি হয়ে ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।