এটিএন বাংলায় আজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৩৭
সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং জাতীয় পর্যায় বিভিন্ন সমস্যা নিয়ে আজ রবিবার বেলা আড়াইটায় পাবলিক পার্লামেন্টের বিতর্ক প্রতিযোগিতার শুরু হবে। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন সিএমজি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় মক স্পিকার হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এবারের প্রতিযোগিতার স্লোগান ‘যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ’। প্রতিযোগিতায় সেরা ১৬টি বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। উদ্বোধনী দিনের প্রতিযোগিতায় ‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও চলমান সহিংসতা’ বিষয়ে সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি মুখোমুখি হবে।