গত তিনদিনে জীবননগর উপজেলায় হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন— উপজেলার কাটাপোল গ্রামের হালিমা খাতুন (৬৫), আন্দুলবাড়িয়া পশ্চিমপাড়ার কৃষক শওকত আলী (৫০), অনন্তপুর গ্রামের বিএনপি নেতা হাজী মজিবুর রহমান (৭৫), লক্ষ্মীপুর মিলপাড়ায় অজ্ঞাত মানষিক প্রতিবন্ধী যুবক (২৫) ও রাজনগরের আব্দুল খালেক চৌকিদার (৫৫)। গত তিনদিনের তীব্র তাপদহ আর অসহনীয় ভ্যাপসা গরমে এ উপজেলার মানুষ ও প্রাণীকূল অতিষ্ঠ হয়ে পড়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ও তীব্র গরমে অসুস্থ হয়ে গত বৃহস্পতি, শুক্র ও গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চিকিত্সাসেবা নেয়াসহ ভর্তি হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানিয়েছেন।
