বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
উপজেলার বালিয়াডাঙ্গা এবং বটিয়াঘাটা ইউনিয়নে দুস্থ ভাতাভোগী তালিকাকরণ হলেও তিন শতাধিক দুস্থ বঞ্চিত রয়েছে। বিরাট মাধ্যমিক বিদ্যালয়, সাইক্লোন সেল্টার, ঝালবাড়ি মাঠ, বাদামতলা বাজার, বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয় ও হোগলবুনিয়া স্কুল মাঠে নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঁচ শতাধিক দুস্থ, বয়স্ক, স্বামী পরিত্যক্ত ও বিধবা উপস্থিত হয়। যাচাই-বাছাই শেষে মাত্র ১৪১ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জাগ্রত যুবসংঘের আয়োজনে এসময় ইউপি চেয়ারম্যান ও ভাতা বাস্তবায়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
