ফুলবাড়িতে পরকীয়ার জেরে খুন হন কুদ্দুস

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৪
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়িতে চাঞ্চল্যকর কুদ্দুস হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে গ্রেফতার হওয়া মো. বুলবুল (২৮) ও আব্দুল লতিফ (২২)। স্ত্রীর প্রেমিকের হাতে গত বৃহস্পতিবার খুন হন বেতদীঘি ইউনিয়নের খণ্ডখই গ্রামের আবু বক্করের ছেলে আব্দুল কুদ্দুস। সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, কুদ্দুসের স্ত্রী মাহাফুজা বেগমের প্রেমিক বুলবুল ও তার সহযোগী লতিফ দুই জনেই ঐ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তারা বিজ্ঞ আদালতেও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে তারা বলেছে, নিহত কুদ্দুসের স্ত্রী মাহাফুজা বেগমের সাথে বুলবুলের পরকীয়া চলে আসছিল। একারণে বুলবুল গত বুধবার রাতে কুদ্দুসকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে নেশাগ্রস্ত করার পর তাকে জবাই এবং পেটে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ একটি পাট ক্ষেতে ফেলে দেয়।