মির্জাপুরে যুবদলের কমিটি অনুমোদন

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৫
সভাপতি মোস্তফা সম্পাদক মতিন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গতকাল শনিবার টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল এবং সাধারণ সম্পাদক আশরাফ পাহালি মির্জাপুর উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি হয়েছেন গোলাম মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক ডিএ মতিন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফজলুর রহমান ফজলুকে। কমিটির মোট সদস্য রাখা হয়েছে ১০১ জন। জানা গেছে, সর্বশেষ ২০০৭ সালে মির্জাপুর উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়। এরপর নানা জটিলতার কারণে দীর্ঘদিনেও উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়নি।