৬ জনের মৃত্যুর জের চরফ্যাশনে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৬
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত থেকে বন্ধ হওয়া ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল গতকাল শনিবার পর্যন্ত চালু হয়নি। ফলে ভোগান্তিতে রয়েছে ঐ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ। জানা গেছে, নিহতদের পরিবারের সাথে স্থানীয় প্রশাসন ও বাসমালিক সমিতি নেতৃবৃৃন্দ একাধিকবার সমঝোতা বৈঠকে বসলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। আর এ সুযোগ কাজে লাগিয়ে ছোট যান বোরাক, অটোরিক্সা, নছিমন করিমন ও ভাড়ায় চালিত মটরসাইকেল চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।