গমীর উদ্দিন প্রধান
পূর্ব পাকিস্তান আইন পরিষদের সাবেক স্পিকার ও তত্কালীন প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মৌলভী গমীর উদ্দিন প্রধানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় বনানীতে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং পঞ্চগড়ে বকুলতলার বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল, এতিমখানা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
শেখ আব্দুল আউয়াল (সজনু)
কুমিল্লা সিটি করপোরেশনের হিসাব রক্ষক শেখ মো. ইয়াছিনের বাবা, আখাউড়া পৌর শহরের দেবগ্রামের ঠিকাদার এবং কসবা বয়েজ হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক হাজী শেখ আব্দুল আউয়াল (সজনু)’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
আইয়ূব হোসেন বিশ্বাস
ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের বাবা আইয়ূব হোসেন বিশ্বাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঝিনাইদহ এবং মরহুমের গ্রামের বাড়ি বংকিরায় কবর জিয়ারত, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
