সর্দারজির ছেলে :বাবা, বাবা, দেখো আমি কত সস্তায় একটা চাইনিজ রেডিও কিনেছি।
সর্দারজি :আরে বুদ্ধু ছেলে তুই তো চীনা ভাষাটাই জানিস না। তাহলে চাইনিজ রেডিও দিয়ে কী করবি!
চিত্কার করে এলবিডবি¬উর আবেদন করল বোলার, ‘হাউজ দ্যাট!’
এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’
ব্যাটসম্যান :হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব।
আম্পায়ার :রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। তুমি আউট।
বোলারের একের পর এক আবেদন নাকচ করে দেওয়ার পর বোলার বলছে আম্পায়ারকে, ‘তুমি আমার জায়গায় থাকলে বুঝতে, কেমন লাগে।’
আম্পায়ার :আমি তোমার জায়গায় থাকলে তো বোলিংই করতে পারতাম না!
বোলার :কেন?
আম্পায়ার :আমার হাতে ব্যথা। দুই দিন ধরে হাত ওপরে তুলতে পারছি না!
এক ব্যাটসম্যানকে কোনো বোলারই আউট করতে পারছিল না। অধিনায়ক বল তুলে দিল এক তরুণ বোলারের হাতে—
বোলার :চিন্তা কোরো না। আমি এই ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, জানি।
তরুণ বোলারের প্রথম তিন বলেই ছক্কা হাঁকাল ব্যাটসম্যান।
অধিনায়ক :হুম্ম! ওর যে ‘ছক্কা’র প্রতি দুর্বলতা আছে, তুমি তাহলে আগেই জানতে!
