খুলনায় নবজাতকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৫৮

খুলনায় হাত-পা কাটা সদ্যপ্রসূত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বড় মসজিদের পাশের ডাস্টবিন থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, সদ্যপ্রসূত ছেলে শিশুটির বাম পা, বাম হাত ও বাম কান কাটা এবং বুকের বাম পাশে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু