জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট চলছে। সিলেট-কোম্পানীগঞ্জ রাস্তা সংস্কার এবং বিভিন্ন সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আবু সরকার। তিনি জানান, রাস্তা সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা গত এক সপ্তাহ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট পালন করেছেন। তিনি বলেন, সংস্কারের নামে কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক প্রতি ৫০ টাকা করে একটি প্রভাবশালী মহল চাঁদা আদায় করছে। পাশাপাশি সালুটিকর, ওসমানী নগর ও গোলাপগঞ্জ থানা এলাকায়ও পুলিশ চাঁদাবাজি করছে।
