আগামী ঈদের আগে ঢাকার বাইরে দুটি জনসভা করবেন বেগম খালেদা জিয়া। ২১ জুন নাটোর এবং ২২ জুন জয়পুরহাটে হবে এই জনসভা। এ লক্ষ্যে আগামী ২১ জুন তিনি ঢাকা থেকে রওনা হয়ে নাটোর যাবেন। সেখানে সমাবেশ শেষে তিনি রাতে বগুড়ায় অবস্থান করবেন। পর দিন তিনি জয়পুরহাট যাবেন। জয়পুরহাটের সমাবেশ শেষে তিনি ঐ দিনই ঢাকা ফিরবেন।
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, ২১ জুন জেলা বিএনপি আয়োজিত নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
