বাঞ্ছারামপুরে দুই দলের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৫

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৪৭
গতকাল রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামের পশ্চিম ও মধ্যপাড়ার দুই দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে নরসিংদী হাসপাতালে ও ১ জনকে বাঞ্ছারামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি আয়ত্বে আনে। তবে কেউ গ্রেফতার হয়নি।