ইউরোপ এবং উত্তর আমেরিকায় আর্থিক মন্দাকালে ১০ হাজারেরও বেশি অতিরিক্ত আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। সাইকিয়াট্রি নামে একটি ব্রিটিশ জার্নালে এ খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, আত্মহত্যার হার সেখানে লক্ষণীয় মাত্রায় বেড়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, এসব মৃত্যুর অনেকাংশই হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। কেননা অনেক দেশের মৃত্যুহার পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ওই হার কমে গেছে। ক্যাম্পেইন গ্রুপ জানায়, গবেষণা থেকে লব্ধ ফলাফলে আমরা জানতে পারি এখানে মানসিক স্বাস্থ্যের বিষয়টা কতখানি জরুরি। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের করা এ গবেষণায় বলা হয়, তারা ইইউর ২৪টি দেশসহ যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এতে বলা হয়, ২০০৭ সাল পর্যন্ত ইউরোপে আত্মহত্যার হার কম ছিল। ২০০৯ সালে সেখানে ৬ দশমিক ৫ ভাগ এই হার বৃদ্ধি পায় যা ২০০১ সাল পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। কানাডায় এই আত্মহত্যার হার কমলেও ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার কারণে তা বৃদ্ধি পায়।
