শোক সংবাদ

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৪৫
সৈয়দ সোহরাব আলী অধুনালুপ্ত দৈনিক জনবার্তার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক সৈয়দ সোহরাব আলী (৭২) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নগরীর বাবু খান রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রেজাউল বারী ডিনা জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট রেজাউল বারী ডিনা (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রেজাউল বারী ডিনা পাকিস্তান আমলে মুসলিম লীগের মন্ত্রী মরহুম ফজলুল বারীর ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাইকোর্টে কাজ করতেন। বিলাতুন নেসা ওয়েস্টার্ন ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামের মা বিলাতুন নেসা (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মকবুল হোসেন দৈনিক ইত্তেফাকের বকশীগঞ্জের প্রথম এজেন্ট সমাজ সেবক মকবুল হোসেন (১১৬) বার্ধক্যজনিত কারণে গত শনিবার বিনোদচর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। মকবুল হোসেন দৈনিক ইত্তেফাক প্রকাশের পর থেকেই বকশীগঞ্জের এজেন্ট হিসাবে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠিত জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আনোয়ার হোসেন খান পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী সচিব মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (৫৮) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সকল উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সচিবালয়ে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে নিয়ে যাওয়া হয়। এস ইউ আহম্মেদ পাকিস্তান জীবনবীমা করপোরেশনের পরিচালক ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শরিষাবনের অধিবাসী এস ইউ আহম্মেদ ওরফে শফি শেখ (১০৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার ঢাকায় মিরপুরের ২নং সেকশনে বড় মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি গভীর শোক প্রকাশ করেছেন। জিয়াউর রশিদ অ্যাপোলো ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের বড় ছেলে জিয়াউর রশিদ অ্যাপোলো (৪৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে ত্রিশাল আসনের সংসদ সদস্য এমএ হান্নান ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।