মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হেলাল-মতিন নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ে হেলাল-মতিন প্যানেল সকল মুক্তিযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে। অপরদিকে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি আবার যাতে মাথাচাড়া না দিতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
