মানবিক সাহায্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৩
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা হিসেবে পুরস্কৃত হয়েছে। সিটি গ্রুপের পক্ষ থেকে গত শনিবার ৯ম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। রাজধানীর এক হোটেলে এ পুরস্কার প্রদান করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৭৪ সাল থেকে মানবিক সাহায্য সংস্থা কাজ করছে। —প্রেস বিজ্ঞপ্তি