বরিশালে বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণে ৬১ পরীক্ষার্থী কৃতকার্য

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৩
জেলায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ৬১ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গতকাল সোমবার মুঠো ফোনের মাধ্যমে পরিবর্তিত এই ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। বরিশাল শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার জানান, ১৭ মে ফল প্রকাশের পর ৪ হাজার ১৮০ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। এতে করে ৬১ জনের ফলাফল উন্নীত হয়েছে। এরমধ্যে জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পরিবর্তন হয়েছে ১৮ শিক্ষার্থীর। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন আরও ২০ জন।