আগৈলঝাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া ও চারমাঠ গ্রামবাসীর মধ্যে গতকাল সোমবার দুই দফা সংঘর্ষে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের কলেজের এক ছাত্রীর সাথে রাজবাড়ী জেলার এক যুবকের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গতকাল সকালে পশ্চিম মোল্লাপাড়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দফা হামলা ও সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়।