গাজীপুরে দুইটি বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান মন্ডল ওরফে জুয়েল মন্ডলকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে মহানগরীর চান্দুরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জুয়েল গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী এবং চান্দুরা এলাকার মৃত আবদুল হাই মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে।
র্যাব-১ এর কমান্ডার লে: কর্নেল সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে জুয়েল মন্ডলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। রাত ৯টার দিকে তাকে গাছা থানায় হস্থান্তর করা হয়।
