টাকা ভয়ঙ্কর

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:১৩
সভ্যতার ইতিহাসে অর্থ বা টাকা একটি গুরুত্বপূর্ণ বস্তু। এর যেমন রয়েছে উপকারি দিক তেমনি আছে ভয়ংকর রূপ। জনগণ প্রায়ই টাকার ব্যবহার সম্পর্কে সচেতন নয়। পৃথিবীর উন্নত দেশের দিকে তাকালে যে চিত্রটি দেখা যায় সেটা হলো তাদের টাকার পরিচ্ছন্নতা। আর আমাদের টাকা যেভাবে ব্যবহার হচ্ছে তাতে মিশে যাচ্ছে না-দেখা অসংখ্য জীবাণু। এটা ব্যাপকভাবে জীবাণু বিস্তার করে চলে। এমন কোনো মানুষ নেই যার হাতে টাকা পৌঁছায় না। মেথর থেকে শুরু করে মুচি, জেলে, পতিতা, নেশাখোর, অসুস্থ মানুষ, ভিক্ষুক, হাসপাতালের নার্স, বাজারের মাছ বিক্রেতা সবার হাতে যখন টাকা এসে পৌঁছায়, তখন এর সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু মিশে যায়। বাসের হেলপার টাকা মুখে নিয়ে যাত্রীদের থেকে ভাড়া আদায় করে। এতে তাদের মুখের ভেতরে জীবাণু অনায়াসে ঢুকে যায়। আবার কৃষক যখন জমিতে সার বা কীটনাশক ছিটিয়ে তার পারিশ্রমিক নেয় তখন তার হাতের জীবাণুগুলো মিশে যায় টাকার সঙ্গে। হাসপাতালের পরিবেশ একটু আলাদা। সেখানে নার্স বা অসুস্থ রোগীর হাত থেকে টাকায় জীবাণু মিশে যাচ্ছে। শিক্ষার্থীসহ অনেকেই যখন কোনো হোটেল, রেষ্টুরেন্ট বা কোনো খোলামেলা পরিবেশে চটপটি ও ফুচকা খেতে যান সেখানে সাবান বা অন্য কোনো পরিষ্কারক দিয়ে হাত ধুয়ে নেয় না। যখন কোনো ছোঁয়াচে রোগীর হাতে টাকা যায় তখন তো এর সঙ্গে জীবাণু মিশতে বাধ্য। সেই টাকাই আবার বহু হাত ঘুরে আমাদের হাতে আসছে। তাই সকলেরই উচিত টাকা ব্যবহারে সচেতনতা অবলম্বন করা এবং যারা এ বিষয়ে অবগত তাদের উচিত বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা। নরসিংদী