বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশন

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৫৭
সভাপতি আশিক, সম্পাদক মোতাহার বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৪ সম্প্রতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আশিক-মহিউদ্দিন রতন-মোতাহার পরিষদ ৩৫টি পদের মধ্যে ৩৪টি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। বিআইডব্লিউটিসির এজিএম (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান ৩৮৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এজিএম (মেরিন) মহিউদ্দিন আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং নির্বাহী প্রকৌশলী এসএম মোতাহার হোসেন সাধারণ সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি