শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাস্তির বিরুদ্ধে আধুনিক প্রায় সব দেশেই আইন করা আছে। কিন্ত আইন থাকলেও সেটা মানার ক্ষেত্রে শিক্ষকদের অপারগতাই লক্ষ্য করা যায়। এমনিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও। স্কুলের ইউনিফর্ম পরে না আসায় ৮০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত ট্র্যাকের উপর দিয়ে হাঁটতে হলো শিক্ষার্থীদের!
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের কেবল রোদে হাঁটাই নয়। ওই সময় কেউ পানি পর্যন্ত সঙ্গে নিতে পারেনি। স্কুলের অধ্যক্ষ তাম্মি হোল্যান্ড জানিয়েছেন, এসব শিক্ষার্থীদের স্কুলের ইউনিফর্ম পরে আসতে বললেও তারা সেই নিয়ম মানেনি। তাই আর কোনদিন যাতে এধরনের কাজ না করে সেইজন্যই এই শাস্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের অভিভাবকরা স্কুলে ইউনিফর্ম না নিয়ে আসা পর্যন্ত এই শাস্তি চলছিল। কড়া রোদে শিক্ষার্থীদের অবস্থা এতো কষ্টকর ছিল যে একটা গাছ দেখতে পেয়ে একটু ছায়ার জন্য তারা ওই গাছটির নীচে দাঁড়িয়েছিল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট ফ্রাঙ্ক টিল জানিয়েছেন, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত চলছে। যদি আইন ভঙ্গ হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - ইউএসওয়েবডেইলি
