দুর্বল শিক্ষার্থীদের জন্য বিজনেস ম্যানেজমেন্ট

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:৪৭
পরিবেশ পরিস্থিতি তথা শিক্ষার্থীর ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে অনেক সময়ই শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না। একজন শিক্ষার্থী যখন ২/৩ বার রেজাল্ট খারাপ করে অথবা কাঙ্ক্ষিত জিপিএ পায় না, তখন তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন তার পাশে সকলের দাঁড়ানো দরকার, তাকে এমন কোনো আশার-আলো দেখানো যাতে তার জীবনটা আবারও আলোয় আলোয় হয়ে উঠে পরিপূর্ণভাবে দীপ্তিময়। এমনই চিন্তা মাথায় রেখেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড প্রণয়ন করছে যুগান্তকারী এক শিক্ষাব্যবস্থা যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি, তারাও যেন উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয় সুবিধাটি পেয়ে যায় তা নিশ্চিত করতে এই শিক্ষাব্যবস্থা প্রচলন করা হয়েছে। এরই একটি অংশ হলো এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা প্রি-বিবিএ। এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটি কী ধরনের? এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাধারণ এইচএসসি সমতুল্য একটি কোর্স। সাধারণ এইচএসসির সাথে এই শিক্ষাব্যবস্থা বা মানের কোনো পার্থক্য নেই। বরং এই কোর্সে ব্যবসায় ব্যবস্থাপনার উপর জোর দেওয়ায় বর্তমান প্রচলিত শিক্ষা ধারার সাথে অত্যন্ত মানানসই। ফলে এই শিক্ষা দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। কোর্সের বিবরণ এই কোর্সটির মেয়াদকাল ২ বছর। ১ বছর অন্তর অন্তর ২টি সেমিস্টারে বিভক্ত হয়ে পরিচালিত হয় এই কোর্স। লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করা এবং পরিবার ও সমাজ জীবনে সক্রিয় স্বাক্ষর রাখার উপযোগী বিকাশ লাভে সহায়তা করা। সুবিধা এই ডিগ্রি অর্জন করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে অনার্সে আর্থিক সুবিধাসহ ভর্তির সুযোগ রয়েছে। এ ছাড়াও অন্যান্য সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগও রয়েছে। ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী যেকোনো সালে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ অর্জন করতে হবে। কলেজ অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত আসনসংখ্যায় ভর্তি চলবে। যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস,পান্থপথ, কলাবাগান, ঢাকা। ফোন :০১৭১৩৪৯৩২৬৭।