বর্তমানে বাসা-বাড়িসহ সব ধরনের স্থাপনার বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন আধুনিক ফ্যাশন ডিজাইনাররা। আবার ক্রমবর্ধমান বিল্ডার্স, টেক্সটাইল মিল, বায়িং হাউজ, গার্মেন্টস এবং সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ভিজ্যুয়াল মিডিয়া কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকুরির সুযোগ।
রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্সে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোগাম কোর্স করার সুযোগ। এনআইডিতে ভর্তিতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে ফলাফলের ওপর কোর্স ফিতে ছাড়। এখানকার কোর্সের মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি) বিষয়ে অনার্স কোর্স। আবার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের মাধ্যমে ১ বছর ও ৬ মাস মেয়াদি গার্মেন্টস টেকনিক অ্যান্ড প্যাটার্ন মেকিং, ভিজুয়্যাল মিডিয়া, ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারাল ভিজুয়্যালাইজেশন প্রোগ্রাম কোর্স সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি।
যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি , ঢাকা। ফোন : ০১৯২১৬৬৮৯৯৯।
