মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫৪
মামুন মিজান সাহিত্যিক কবি মামুন মিজানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার বন্ধুরা সন্ধ্যায় গাইবান্ধায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভায় মামুন মিজানের আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আ ত ম মোজাম্মেল হক আনসার ও ভিডিপির সাবেক উপ-পরিচালক আ ত ম মোজাম্মেল হকের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামীকাল বাদ জুমা মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সরণির টিঅ্যান্ডটি এক্সচেঞ্জের বিপরীতে ‘ক্ষণিকা লজে’ কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।