চীনে অস্ত্রাগারে বিস্ফোরণে ১৭ সেনা নিহত

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:১৬
চীনের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের হেনজিয়াং নগরীতে মঙ্গলবার দুপুরে সৈন্যরা গোলাবারুদ স্তূপ করে রাখার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কোন কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ এটি তদন্ত করে দেখছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ চীন। বর্তমানে চীনের সেনা সদস্যদের সংখ্যা ২৩ লাখ। - বিবিসি