নিজের রাজধানীর নাম জানেন না মিস ইউনিভার্স!

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:১৭
‘মিস ইউনিভার্স’ শব্দ দুটি শুনলে স্বাভাবিকভাবে অনেক বিখ্যাত একজন মানুষের কথাই মনে হবে। কিন্তু এই মিস ইউনিভার্সরাও মাঝে মাঝে এমন কিছু কান্ড করে বসেন যা মানুষকে ভাবিয়ে তোলে যে এটাও কী সম্ভব! এই যেমন মিস ইউএসএ ইউনিভার্সের কথাই ধরা যাক। এক অনুষ্ঠানে তিনি নিজের রাজ্যের রাজধানীর নামই বলতে পারেননি! সমপ্রতি একটি কুইজ অনুষ্ঠানে যোগ দেন মিস ইউএসএ নিয়া সানচেজ। মিস ইউএসএ হওয়ার আগে তিনি ‘মিস নাভেদা’ নামে পরিচিত ছিলেন। অতিথিরা তাকে অনেক প্রশ্ন করেন এবং উত্তরও দেন। কিন্তু একটা প্রশ্ন করার পর যেন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সানচেজ। যদিও প্রশ্নটি খুবই সহজ এবং একজন স্কুল ছাত্রের পক্ষেও জবাব দেওয়া হয়তো সম্ভব। কিন্তু একজন এত বড় বিখ্যাত মানুষ হয়েও না পারাটা তার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রাজধানী ‘কারসন সিটি’র নামটি বলতে পারেননি মিস ইউনিভার্স। অনুষ্ঠানের অতিথিদেরই উত্তরটা দিয়ে দিতে হলো! -ইউপিআই